ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনীয় হামলায় দোনেৎস্কে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ৬ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৯ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: কাশ্মিরে সংঘর্ষে ৩ জনের মৃত্যু

শনিবার (১৬ সেপ্টেম্বর) টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন।

তিনি বলেন, কিয়েভ বাহিনী দোনেৎস্কে স্বিতলোদারস্ক ও হরলিভকা শহরে গোলা বর্ষণ করেছে। এতে ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ জন।

আরও পড়ুন: ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

পুশিলিন বলেন, ইউক্রেনীয় হামলায় দোনেৎস্ক ছাড়াও স্বিতলোদারস্কের একজন মধ্য বয়সি নারী আহত হয়েছেন। এছাড়া দোনেৎস্কে ১৪ বছরের একটি বাচ্চা আহত হয়েছে এবং বেশ কিছু বাড়িঘর ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে যুদ্ধ ফিরে আসে।

আরও পড়ুন: কানাডায় লির আঘাত, বিদ্যুৎহীন লাখো মানুষ

তবে গত বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ শুরু করে ইউক্রেন। সেই সাথে দেশের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। অবশ্য পাল্টা আক্রমণে ইউক্রেনের অর্জন এ পর্যন্ত খুবই সীমিত।

২০২২ সালের সেপ্টেম্বরে ৩ লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঐ সময় তিনি বলেছিলেন, রাশিয়ার অখণ্ডতা রক্ষায় সেনা সমাবেশ জরুরি। সূত্র: সিএনএন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা