আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ২৯ ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ হয়।

আরও পড়ুন : ইউক্রেনের সম্পত্তি বিক্রি করবে রাশিয়া

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিস)‘র ১৮ জন গুরুত্বপূর্ণ সদস্য এবং ইরানের আইন প্রয়োগকারী বাহিনী (এলইএফ) এবং ইরানের কারাগার সংস্থার প্রধানসহ ২৯ জন ব্যক্তি।

আরও পড়ুন : কাশ্মিরে সংঘর্ষে ৩ জনের মৃত্যু

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানান, আমরা মাহসার দুঃখজনক মৃত্যুর কথা স্মরণ করছি। আমরা সাহসী ইরানি জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি সম্পূর্ণ করছি। ইরানিরা একাই তাদের দেশের ভাগ্য নির্ধারণ করবে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানিয়েছেন, দুর্ভাগ্যবশত কিছু দল যারা মানব ও নারীর অধিকার সংরক্ষণে ব্যর্থ হয়েছে তারা মূল্যহীন রাজনৈতিক বিবৃতি এবং অকার্যকর নিষেধাজ্ঞা আরোপ করছে।

আরও পড়ুন : যুক্তরাজ্য বাড়াল ভিসা ফি

প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ইরানের পুলিশের হেফাজতে থাকাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহসা আমিনি (২২) নামে এক নারী। সরকারের আরোপিত কঠোর হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এর পরই ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা