মাত্র দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছেন সাদ্দাম!
আন্তর্জাতিক

মাত্র দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছেন সাদ্দাম!

আন্তর্জাতিক ডেস্ক:

আমেরিকা যাকে খুঁজে বের করতে কোটি কোটি ডলার খরচ করল, অনলাইনে তাকে নাকি মাত্র ২০ ডলারেই পাওয়া যাচ্ছে। অবাক হচ্ছেন? এক মার্কিন অনলাইন শপিং সাইটে নাকি বিক্রি হচ্ছেন ইরাকের প্রয়াত শাসক সাদ্দাম হোসেন। এমনই এক বিজ্ঞাপনের স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি ট্রেন্ডিংও শুরু হয়ে যায় টুইটারে। তবে যা ভাবছেন, তা নাও হতে পারে।

অনলাইন শপিং সাইট ‘উইশ’-এর একটি প্রোডাক্টের বিজ্ঞাপন নিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়। সেখানে দেখা যায় সাদ্দাম হোসেনের একটি ছবি। ছবিটি ইরাকে সাদ্দাম বিরোধী জোটের হাতে ধরা পড়ার পরে তোলা। ছবিতে তার বড় বড় দাড়ি, গোঁফে ঢাকা মুখ, অবিন্যস্ত চুল দেখা যাচ্ছে, গায়ে একটি কালো পোশাক।

আসলে সাদ্দাম হোসেনের এই রকম ছবির পোস্টার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে অনলাইন সাইটটিতে। সেখানে পোস্টারটি ২০ ডলারে বিক্রি হচ্ছে। বাংলাদেশের মুদ্রায় যা এক হাজার ৬৯৬ টাকা মাত্র। বিবরণটি দেখলেই বিষয়টি পরিষ্কার হবে বিষয়টা। প্রসঙ্গত, শুধু এমন পোস্টারই নয় সাদ্দামের ছবি ছাপা টি-শার্টও পাওয়া যায় ওই সাইটে।

কিন্তু কেবল বিজ্ঞাপনে ছবির অংশটির স্ক্রিন শট শেয়ার হওয়ার ফলে চূড়ান্ত বিভ্রান্ত হয়ে যান অনেকে। অনেক নেটিজেনরা নানান মজার মন্তব্য করতে থাকেন।

দেখুন সেই পোস্ট-

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা