জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি পদত্যাগ করছেন বলে শুক্রবার (২৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে এ খবর জানিয়েছে। বিকালেই অ্যাবের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে'র খবরে বলা হয়েছে, অ্যাবের স্বাস্থ্যের অবনতি যাতে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।

গত ১৭ আগস্ট সকালে গুরুতর অসুস্থ হয়ে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন শিনজো অ্যাবে। প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে সরকারিভাবে উল্লেখ করা হলেও তখন থেকেই জাপানের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের সংবাদমাধ্যমগুলোতে অ্যাবের পদত্যাগ নিয়ে গুঞ্জন দেখা দেয়।

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারা জানিয়েছেন, বর্তমানে অ্যাবের স্বাস্থ্য ভালো থাকলেও দু'বার হাসপাতালে যাওয়ায় গুজব সৃষ্টি হয়েছে। বিশেষ করে সম্প্রতি একবার হাসপাতালে সাড়ে সাত ঘণ্টার বেশি সময় থাকার ফলে তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করছেন অ্যাবে। এর মধ্য দিয়ে জাপানের সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা