লুইজিয়ানায় লরার তাণ্ডবে ৪ জনের প্রাণহানি
আন্তর্জাতিক

লুইজিয়ানায় লরার তাণ্ডবে ৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে হারিকেন লরার তাণ্ডবে ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, হারিকেনের প্রভাবে গাছ ভেঙে পড়ে এই প্রাণহানি হয়েছে।

খবরে বলা হয়েছে, ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগের ঝড়ো বাতাসে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, ৫ লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েন এবং একটি শিল্প কারখানায় রাসায়নিক অগ্নিকাণ্ড ঘটেছে।

তবে লুইজিয়ানায় সবচেয়ে বড় ২০ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হলেও তা ঘটেনি। এখন তা হারিকেন থেকে মৌসুমি ঝড়ে পরিণত হয়ে আরাকানসাসের দিকে এগিয়ে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে দেশটির ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সিতে হারিকেনের ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত করা হয়েছে। সপ্তাহান্তে তিনি লুইজিয়ানা যেতে পারেন।

ট্রাম্প জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের ভাষণ স্থগিত করতে চেয়েছিলেন। কিন্তু বড় ও শক্তিশালী হলেও তা দ্রুত চলে গেছে।

বৃহস্পতিবার লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস সংবাদ সম্মেলনে চারজনের প্রাণহানির কথা নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে ১৪ বছরের এক মেয়ে রয়েছে। বিভিন্ন স্থানে নিজেদের বাড়িতে গাছ ভেঙে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এডওয়ার্ড জানান, আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। সেনা সদস্যসহ প্রায় ১৫০০ জনকে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে।

এর আগে, লরা এবং অন্য একটি ঝড় মার্কোর আঘাতে ক্যারিবীয় অঞ্চলে অন্তত ২৪ জন মারা গেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা