যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর হুঁশিয়ারি চীনের!
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর হুঁশিয়ারি চীনের!

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রকে আবারও ভয়ঙ্কর বার্তা দিলো চীন। দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে দুইটি বিধ্বংসী মিসাইল ছুড়েছে চীন। এর মধ্যে একটি হচ্ছে রণতরী ধ্বংসকারী মিসাইল হিসেবে চিহ্নিত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাউথ চাইনা মর্নিং পোস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।

দক্ষিণ চীন সাগরের একটি 'নো-ফ্লাই জোন' এলাকায় মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি দেখা যাওয়ায় বুধবার (২৬ আগস্ট) এ মিসাইল দুইটি ছোড়ে বেইজিং। কিংহাই প্রদেশ থেকে ছোড়া হয় আন্তবর্তী সীমার ব্যালিস্টিক মিসাইল ডিএফ-২৬বি। মিসাইলটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে গুয়াম দ্বীপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।

মাঝারি পরিসীমার মিসাইল ডিএফ-২১ডি ছোড়া হয় ঝিজিয়াং প্রদেশ থেকে। এটি এয়ারক্র্যাফট-ক্যারিয়ার বা রণতরী বিধ্বংসী মিসাইল। মিসাইল দুইটি হাইনান প্রদেশ এবং পার্সেল দ্বীপপুঞ্জের মাঝামাঝি এলাকায় ছোড়া হয়। হংকংভিত্তিক পত্রিকাটি জানায়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান ইউ-২ অনুমতি ছাড়াই চীনের একটি 'নো-ফ্লাই জোনে' ঢুকে পড়ে। সে সময় বোহাই সমুদ্র উপকূলে চীনা নৌবাহিনীর মহড়া চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং জানান, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড চীনের স্বাভাবিক প্রশিক্ষণ ও মহড়া মারাত্মকভাবে ব্যাহত করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান মার্কিন গোয়েন্দা বাহিনীর উপস্থিতিকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। সূত্র : ইউএসএটুডে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা