আন্তর্জাতিক

লেবানন সীমান্তে ইসরায়েলের বিমান হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লেবানন সীমান্তে সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২৬ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আগের দিন সন্ধ্যায় তাদের সেনাবাহিনী লক্ষ্য করে লেবানন সীমান্ত থেকে গুলি চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টুইটারে লিখেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে অপারেশনাল কার্যক্রমকালে লেবানন থেকে আইডিএফ বাহিনী লক্ষ্য করে গুলি চালানো হয়। এর জবাবে আমরাও লেবানন সীমান্তে হিজবুল্লাহ পর্যবেক্ষণ পোস্টে পাল্টা গুলি এবং বিমান হামলা চালাই।

দুই দেশের মধ্যবর্তী জাতিসংঘ চিহ্নিত ব্লু লাইন সীমান্তের মানারায় এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

আইডিএফ আরও জানিয়েছে, এটি একটি মারাত্মক ঘটনা। আমরা যেকোনও হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, ইসরায়েল ও লেবানন যুদ্ধে লিপ্ত রয়েছে। সেখানে অস্ত্রবিরতি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে জাতিসংঘ বাহিনী ইউএনআইএফআইফিল। এটি ১৯৭৮ সালে গঠিত হয়। ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে ২০০৬ সালে মাসব্যাপী যুদ্ধের পর জাতিসংঘ বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়। সম্প্রতি ইসরায়েল অভিযোগ করেছে, নতুন যুদ্ধের প্রস্তুতি হিসেবে হিজবুল্লাহ সীমান্তে অস্ত্র মজুত করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা