সারাদেশ

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেছেন, ‘আপনারা সাকসেস, আপনাদের যেটা ছিল সেটা হয়ে গেছে।’ এসসময় সহিংসতা না করায় অবরোধকারীদের ধন্যবাদও দেন ওসি। ওসির এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় বন্দরের সড়কে দাঁড়িয়ে অবরোধকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ওসি আমিনুল। তার পাশে একাধিক মামলার আসামি উজির আহমেদ সাগরসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীকে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে ওসিকে অবরোধকারীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘ধন্যবাদ আপনাদের সবাইকে। গতকাল রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো প্রকার সহিংস কোনো ঘটনা ঘটাননি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না যে অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে আমরা হামলা করেছি বা হয়রানি করেছি। যদি বলতে পারেন, তাহলে সেটা মিথ্যা হবে।’
ওসি তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার এখানকার যে এমপি মহোদয়, উনি কিন্তু বলেছেন যে, আমি আওয়ামী লীগের ভোটেই নির্বাচিত। এখানে মাত্র ১০ শতাংশ বা ১৫ শতাংশ লোক ভোটার, আর বাকি সব আওয়ামী লীগের। এখানে আপনারাই কিন্তু তাকে ভোট দিয়েছেন। আর সেই নেতা এখন পর্যন্ত বলেনি যে অমুককে ধরো, তমুককে ধরো। এরকম কথা তিনি এক বছরে বলেনি।’
একপর্যায়ে অবরোধ প্রত্যাহার করে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, ‘যদি কারও মনে কোনো কষ্ট থেকে থাকে, এগুলো ভুলে গিয়ে রাষ্ট্রের এবং আপনাদের সম্পদ রক্ষা করার জন্য আপনারা দয়া করে শান্ত হবেন। রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল সেটা হয়ে গেছে।’
ওসির এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধ কর্মসূচির মধ্যে একজন থানার ওসির বক্তব্য দেওয়া ও তাদের উদ্দেশ্যে ‘আপনারা সাকসেস’ বলার বিষয়টি নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।
মাদারীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘তার দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। উল্টো তিনি মামলার আসামিদের নিয়ে বক্তব্য দিয়েছেন। যেটা প্রত্যাশিত নয়।’
এ সময় ওসির পাশে থাকা উজির আহমেদ সাগরসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানার জন্য মাদারীপুরের একাধিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা