ধেয়ে আসা লরা, ২০ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
আন্তর্জাতিক

লরায় ২০ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা ও টেক্সাসে ধেয়ে আসছে প্রলয়ঙ্করি হারিকেন লরা। দেশটির আবহাওয়া দপ্তর এই হারিকেনকে প্রথমে তৃতীয় ক্যাটাগরির ভাবলেও পরে এর ভয়াবহতার মাত্রা অনুমান করে নির্ধারণ করা হয়েছে চতুর্থ ক্যাটাগরির।

লরার প্রভাবে ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে ২৫ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, এই সাইক্লোন ‘অবিশ্বাস্য’ রকম ভয়াবহ হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য।

লরার গতিবেগ ঘণ্টায় ১৪৫ মাইল (২৩০ কিলোমিটার)। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) শেষদিকে বা বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে লুইসিয়ানা ও টেক্সাস উপকূলে আঘাত হানতে পারে এটি।

মায়ামিভিত্তিক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) পূর্বাভাস দিয়ে বলেছে, চতুর্থ ক্যাটাগরির হারিকেন ‘খুবই ভয়াবহ’। হারিকেনের মাত্রা মাপার স্কেলে লরার মাত্রা দ্বিতীয় সর্বোচ্চ। এর প্রভাবে লুইসিয়ানা ও টেক্সাস উপকূলে ২০ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে, প্রবল বাতাস বইতে পারে এবং বন্যা হতে পারে। টর্নেডোতে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

বলা হয়েছে, ‘লরার প্রভাবে অবিশ্বাস্য রকম ঝড় হতে পারে। প্রলয়ঙ্করি ঢেউয়ে টেক্সাসের রিম স্টেট পার্ক সাগর ও লুইসিয়ানায় উপকূলীয় এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।’ লরার কারণে উপকূলীয় এলাকার ৪০ মাইলের ভেতর পর্যন্ত বন্যার সৃষ্টি হতে পারে। পানির উচ্চতা সাধারণ অবস্থা থেকে ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় উঠতে পারে।

টেক্সাসের গভর্নর গ্রেট অ্যাবোট বলেন, “হারিকেনের লরার শক্তি অবিশ্বাস্য। এর ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘূর্ণিঝড়ের অবস্থা অকল্পনীয়। আমি দক্ষিণ-পূর্ব টেক্সাস বাসীদের কয়েক ঘণ্টার মধ্যে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে। কিন্তু জীবন ফিরে পাওয়া যাবে না।

২০১৭ সালে টেক্সাসে ক্যাটাগরি ৩ পর্যায়ের হারিকেন হারভি আঘাত হেনেছিল। সেবার ৬৮ জন মানুষের মৃত্যু হয়েছিল। এই দুর্বিষহ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র : ইউএসএটুডে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা