ভারতে কয়লার ব্যবহার বন্ধের তাগিদ জাতিসংঘের
আন্তর্জাতিক

ভারতে কয়লার ব্যবহার বন্ধের তাগিদ জাতিসংঘের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সস্তা জ্বালানির জন্য মরিয়া হয়ে উঠলেও ভারতকে দ্রুত এবং স্থায়ীভাবে কয়লার ব্যবহার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার (২৮ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। গুতেরেস বলেন, জলবায়ু সংকট মোকাবিলার লক্ষ্যে ভারতকে অবশ্যই ধারাবাহিকভাবে কয়লার ব্যবহার ছাড়তে হবে আর এই বছরের পর নতুন কোনও কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন বন্ধ করতে হবে এবং জ্বালানি তেলের ওপর থেকে ভর্তুকি তুলে নিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তির দাম কমে আসতে শুরু করলেও ভারত সরকার এখনও কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রকে উৎসাহ দিয়ে যাচ্ছে। উন্নত বিশ্ব জ্বালানি তেলের উন্নয়ন চালিয়ে যাচ্ছে দাবি করে নরেন্দ্র মোদির সরকার বলতে চাইছে কার্বণ নিঃসরণের দায় মূলত উন্নত দেশগুলোর। ফলে জলবায়ু সংকটের জন্য দায়ী গ্যাস নিঃসরণের মাত্রা কমিয়ে আনর নতুন প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক ভারত সরকার।

ভারতের ওই অবস্থানই মানতে নারাজ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘(কয়লা) সম্পদ আটকে ফেলে আর বাণিজ্যিকভাবে কোনও অর্থই তৈরি করে না-কয়লা বাণিজ্য ধোঁয়ায় গিয়ে শেষ হয়।’ তিনি আরও বলেন, ‘জলবায়ু মোকাবিলার লড়াইয়ে ভারত সত্যিকার অর্থে সুপার পাওয়ার হয়ে উঠতে পারে যদি তারা জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে পরিণত হওয়ার কাজে গতি আনে।’

কয়লার ওপর নির্ভরতা চালিয়ে যেতে থাকলে ভারতের বায়ু দূষণ অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘জীবাশ্ম জ্বালানিতে আরও বেশি বিনিয়োগের অর্থ আরও বেশি মৃত্যু ও অসুস্থতা এবং স্বাস্থ্যসেবার ব্যয় বাড়তে থাকা। খুব সাধারণভাবে এটিতে মানবিক বিপর্যয় তৈরি হয় আর খারাপ অর্থনৈতিক উদাহরণও তৈরি হয়।’

বায়ু ও সৌর চালিত বিদ্যুতের দাম পড়ে যাওয়ায় জাতিসংঘের হিসেবে বর্তমানে নতুন নবায়নযোগ্য শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপনের ব্যয় দুনিয়ায় বিদ্যমান কয়লাচালিত কেন্দ্রগুলো পরিচালনার ব্যয় থেকে ৩৯ শতাংশ কমে গেছে। আগামী দুই বছরে এটি বেড়ে ৬০ শতাংশে গিয়ে দাঁড়াবে।

২০২২ সাল নাগাদ ভারতের নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ব্যয় বিদ্যমান কয়লাচালিত কেন্দ্র পরিচালনার খরচ অর্ধেক হয়ে যাবে। ‘আর সেকারণেই বিশ্বের সবচেয়ে বড় বড় বিনিয়োগকারীদের কয়লা ছেড়ে দেওয়ার পরিমাণ বাড়ছে-তারা দেয়ালের লেখা দেখতে পাচ্ছে’, মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা