জাপানে ১৫০০ মরদেহের সন্ধান!
আন্তর্জাতিক

জাপানে ১৫০০ মরদেহের সন্ধান!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জাপানের প্রত্নতত্ত্ববিদেরা একটি ঊনবিংশ শতকের গণকবরের সন্ধান পেয়েছেন। ধারণা করা হচ্ছে, কোনো এক মহামারির কারণে মারা যাওয়া ব্যক্তিদের এখানে কবর দেয়া হয়েছে। এসব কবরে নানা বাসনকোসন, মুদ্রা এবং প্রাণীর মরদেহও পাওয়া গেছে।

ওসাকা শহর পুনর্নিমাণের উদ্যোগ নিতে গিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু করে শহর কর্তৃপক্ষ। তখনই মাটির তলা থেকে একে একে বের হয়ে আসে ১,৫০০ মরদেহ। ওসাকা সিটি কালচারাল প্রোপার্টিজ অ্যাসোসিয়েশন বলছে, এসব মরদেহ অন্তত ১৬০ বছর আগের। ওসাকা শহরে এমন গণকবরের সন্ধান এবারই প্রথম। সন্ধান পাওয়া মরদেহের মধ্যে অনেকগুলোই শিশুদের বলেও জানিয়েছে সংগঠনটি।

১৮৫০ এবং ১৮৬০ এর দশকে এদো ও মেইজি শাসনামলে ওসাকার আশেপাশে সাতটি ঐতিহাসিক কবরস্থান ছিল বলে ধারণা করা হয়। এর মধ্যে একটি ছিল উমেদা কবরস্থান। ওসাকা কেন্দ্রীয় রেলস্টেশনের পাশে একটি কৃষি জমিতে খননকাজ চালাতে গিয়ে আবিষ্কার হওয়া এই গণকবরটিই সেই উমেদা কবরস্থান বলে প্রাথমিক ধারণা গবেষকদের।

অনেক মরদেহই পাওয়া গেছে ছোট ছোট গর্তে। অনেকের অঙ্গে রোগের চিহ্ন পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকেরা একই কফিনের মধ্যে একাধিক মরদেহও পেয়েছেন। তাদের ধারণা কোনো এক মহামারিতে আক্রান্ত হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে জীবাণু ছড়িয়ে পড়া ঠেকাতেই দেয়া হয়েছে এমন গণকবর।

কেবল মরদেহই নয়, এই গণকবরে কঙ্কালের পাশাপাশি নানা ধরনের মুদ্রা, প্রার্থনার জিনিস, চিরুনি, বাসনকোসন এমনকি মাটির পুতুলও পাওয়া গেছে। গবেষকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, যারা মারা গিয়েছেন তাদের বিভিন্ন প্রিয় জিনিস তাদের সঙ্গে মাটিচাপা দেয়া হয়েছে। এছাড়া কবরে ৩৫০ কলস, শূকর, ঘোড়া এবং বেড়ালের মরদেহেরও সন্ধান মিলেছে।

এরই মধ্যে মরদেহগুলো নিয়ে গবেষণা শুরু হয়েছে। কিছু গবেষক জানিয়েছেন, মরদেহগুলো যে সময়কার বলে ধারণা করা হচ্ছে, সে সময় ওসাকা শহরে সিফিলিসের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। ফলে এই মরদেহগুলোও সিফিলিসে মারা যাওয়া রোগীদের হতে পারে। আগামী বছরের শেষের দিকে এ বিষয়ে গবেষণার পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা যেতে পারে বলে আশা করছেন গবেষকেরা।

সূত্র: ডয়চে ভেলে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা