ভ্যাকসিন দিয়ে এ বছরেই ‘করোনা নির্মূলের’ প্রতিশ্রুতি ট্রাম্পের
আন্তর্জাতিক

ভ্যাকসিন দিয়ে এ বছরেই ‘করোনা নির্মূলের’ প্রতিশ্রুতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিন দিয়ে করোনাভাইরাস নির্মূলের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়াইয়ের জন্য তিনি রিপাবলিকান দলের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণের পর দেওয়া ভাষণে এ প্রতিশ্রুতি দেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, করোনাভাইরাসের কার্যকর কোনো ওষুধ বা টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে রয়েছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানির উদ্ভাবিত ভ্যাকসিন ক্যান্ডিডেটও রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কোম্পানিই এই বছরে তাদের টিকা পাওয়া যাবে বলে নিশ্চয়তা দিতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমেরিকার বৈজ্ঞানিক প্রতিভাকে কাজে লাগিয়ে রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরি করে আমরা শান্তিরক্ষা করতে চলেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই বছরের শেষ নাগাদ একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন হাতে পাবো এবং সবাই মিলে এই ভাইরাস নির্মূল করবো।’

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বিপর্যস্ত দেশ হলো যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুসারে, ২৮ আগস্ট (শুক্রবার) পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৪৮ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে এক লাখ ৮৪ হাজার ৮০৩ জনের।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা