সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বাখমুতে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে সাইক্লোনের তাণ্ডব, নিহত ৩

বুধবার (৩০ আগস্ট) ইউক্রেনীয় সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে দেশটির একটি রাশিয়ান-নিয়ন্ত্রিত সেক্টরে মিশন পরিচালনা করার সময় ৬ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন : কঙ্গোতে সহিংস বিক্ষোভ, নিহত ৭

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। তবে কী কারণে একসঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভাডা জানায়, ক্রামাতোর্সকে এই হতাহতের ঘটনা ঘটেছে। যেটি দোনেৎস্ক অঞ্চলের বিধ্বস্ত শহর বাখমুতের পূর্ব দিকে অবস্থিত। গত বছর রাশিয়ার হামলার পর সেখানে দীর্ঘ সময় দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ২৩৬৭

সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট বলছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন তারা সবাই পাইলট ছিলেন। কি কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

দুটি হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি এখন তদন্ত চলছে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এখন পর্যন্ত জানায়নি— এগুলো রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে কিনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা