সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

স্কুলের ছাদ ধসে ১০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হেইলংজিয়াং প্রদেশে একটি স্কুলের ছাদ ধসে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় এখনও ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকা পড়ে আছেন।

আরও পড়ুন : পাকিস্তান-আফগানিস্তানে বন্যায় নিহত ৪৪

সোমবার (২৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়।

দেশটির সংবাদমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার দুপুর ৩টার কিছু সময় আগে হেইলংজিয়াং প্রদেশের কিকিহারে মিডেল স্কুলের জিমের ছাদ ধসে পড়ে।

আরও পড়ুন : রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

সোমবার সকাল সাড়ে ৫টার দিকে ১৪ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয়। সেখান থেকে উদ্ধার করার পর চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়।

বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের জিমের পুরো ছাদ হঠাৎ করেই ধসে পড়ে। লোকজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ১৬০ জন উদ্ধারকর্মী এবং ৩৯টি দমকলের গাড়ি উদ্ধারকাজে অংশ নেয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণ শ্রমিকরা ভবনটির ছাড়ে পার্লাইট বসিয়েছিলেন। ভারী বৃষ্টির ফলে পার্লাইট প্রসারিত হয়ে ছাদ ধসে পড়েছে।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ৩ জনের

প্রসঙ্গত, ২০১৫ সালে তিয়ানজিনে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬৫ জনের মৃত্যু হয়।

গত মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসের ঘটনায় ১৪ জন নিহত হয়। এছাড়া নিখোঁজ হয় আরও পাঁচজন। এছাড়া গত ২২ জুন একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত হয়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বারবিউ রেস্টুরেন্টে ওই দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা