ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে গ্রিস

এ ঘটনায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা ঐতিহাসিক ট্রান্সফিগারেশন ক্যাথেড্রালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৩ জুলাই) ক্যাথেড্রালে এ হামলার দায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ওপর চাপিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওদেসার আঞ্চলিক গভর্নর জানান, ৪ শিশুসহ বিস্ফোরণে আহত ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ হামলায় ৬ টি আবাসিক ভবনও ধ্বংস হয়।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে কিইভ ক্যাথেড্রাল ধ্বংস করার অভিযোগ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন: ঢাকার ১১ এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা

ক্যাথেড্রালটির ধর্মগুরু বলেন, ব্যাপক ক্ষতি হয়েছে। ক্যাথেড্রালের অর্ধেক ছাদই উড়ে গেছে, ভিত ক্ষতিগ্রস্ত হয়েছে, সব জানালা উড়ে গেছে। বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। সব কিছু পুড়ছে।

উল্লেখ্য, ইউক্রেনে ওদেসার ঐ সর্ববৃহৎ অর্থডক্স গির্জা ভবনটি তৈরি ১৮০৯ সালে। সোভিয়েত ইউনিয়ন ১৯৩৯ সালে এটি ভেঙে ফেলে। ২০০৩ সালে আবার গির্জাটি নির্মাণ করা হয়।

আরও পড়ুন: করোনায় আরও ১ জনের মৃত্যু

গত সোমবার কৃষ্ণসাগরের বন্দর দিয়ে নিরাপদে ইউক্রেনের শস্য রফতানি চুক্তি থেকে রাশিয়া নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পরই ওদেসায় একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া।

রুশ হামলায় এখন পর্যন্ত ৬০ হাজার টন শস্য ধ্বংস হওয়ার অভিযোগ করেছে ইউক্রেন।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা