ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণপূর্ব ইউরোপের দেশ গ্রিসের রোডস দ্বীপ ভয়াবহ দাবানলে পুড়ছে। ফলে ঝুঁকির আশঙ্কা থেকে এ দ্বীপের বাসিন্দাসহ কয়েক হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকার ১১ এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা

শনিবার (২২ জুলাই) পর্যন্ত ২০০০-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুড়ে ছাই হওয়ার শঙ্কায় পড়েছে শত শত বাড়ি ও হোটেল।

আরও পড়ুন: করোনায় আরও ১ জনের মৃত্যু

গত এক সপ্তাহ ধরেই আগুনে পুড়ছে রোডস দ্বীপটি। তবে পাহাড়ী অঞ্চলগুলোতে পৌঁছার পর এ আগুনের তীব্রতা কমিয়ে আনতে সমর্থ হয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু এরপর শক্তিশালী বাতাস, উচ্চ তাপমাত্রা, শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্বীপের মধ্য-পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে চলে আসে।

আগুন নেভানোর দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন, আগুন কয়েকটি রাস্তা ধ্বংস করেছে। ফলে সব জায়গায় তারা পৌঁছাতে পারছেন না। এখন সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র মানুষের জীবন রক্ষার দিকে নজর দিয়েছেন তারা।

আরও পড়ুন: সুদানে দু’পক্ষের সংঘাতে নিহত ১৬

এদিকে বাড়িঘর ও হোটেল থেকে সরিয়ে অনেককে ব্যায়ামাগার, স্কুল ও কনফারেন্স সেন্টারে রাখা হয়েছিল। শনিবার তাদের উদ্ধার করে নিয়ে যেতে দ্বীপে ৩ টি ফেরি আসে। এছাড়া আটকে পড়াদের উদ্ধার করতে কমপক্ষে ২০ টি ব্যক্তিগত নৌকা কাজ করছিল বলেও জানিয়েছে কোস্টগার্ড।

ব্রিটিশ এক পর্যটক সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, তাকে, তার মেয়ে ও বোনকে একটি হোটেল থেকে সরিয়ে সমুদ্র সৈকতে নিয়ে আসা হয়েছে। তবে এখন সৈকতে তারাসহ কয়েকশ মানুষ তীব্র গরমের মধ্যে আটকে রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, রোডস দ্বীপের দাবানলের আগুন আরও কয়েকদিন অব্যাহত থাকবে। সূত্র: দ্য গার্ডিয়ান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা