ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

দূতাবাস সরিয়ে নিল সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার প্রতিবাদে দূতাবাসে হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে ইরাকের রাজধানী বাগদাদ থেকে অস্থায়ীভাবে নিজেদের দূতাবাস সরিয়ে নিয়েছে সুইডেন।

আরও পড়ুন: মেক্সিকোতে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

শুক্রবার (২১ জুলাই) সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্টকহোমে স্থানান্তর করা হয়েছে দূতাবাসের কার্যক্রম।

নিরাপত্তার কারণে দূতাবাসের কার্যক্রম এবং দূতাবাস কর্মীদের সাময়িকভাবে স্টকহোমে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন, দূতাবাসে হামলা ‘একেবারেই অগ্রহণযোগ্য’ এবং তার সরকার কোরআন বা অন্য কোনো পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: ইউক্রেনকে আরও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সুইডিশ সরকার উপলব্ধি করেছে, সুইডেনে বিক্ষোভকালে কিছু ব্যক্তির দ্বারা সংঘটিত ঘৃণ্য কাজ মুসলিমদের কাছে আপত্তিকর হতে পারে বলেও জানান তিনি।

সম্প্রতি সুইডেনে মসজিদের সামনে একদল আন্দোলনকারী পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

পুলিশের অনুমতিতে দেশটিতে এমন ঘৃণ্য কর্মকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পর চুপ ছিল সুইডেন প্রশাসন। কিন্তু তীব্র ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব।

আরও পড়ুন: পোল্যান্ডকে পুতিনের কড়া হুঁশিয়ারি

তুরস্ক আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়, পাকিস্তান ও সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ। বিবৃতি দিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কাউন্ট্রিজও (ওআইসি)।

এদিকে বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে বিক্ষোভকারীরা বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত সুইডেনের দূতাবাসে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে হামলা চালায়।

আরও পড়ুন: ভুটানে আকস্মিক বানে নিখোঁজ ২০

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। দূতাবাসে হামলার কয়েক ঘণ্টা পর সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক।

এছাড়া ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সুইডেনে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা