ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ভুটানে আকস্মিক বানে নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক : ভুটানে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধার ভেসে গেছে। এতে নিখোঁজ হয়েছেন অন্তত ২০ জন।

আরও পড়ুন : পাকিস্তানে ভারি বৃষ্টি, নিহত ১৬

বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত অঞ্চলে ইউঙ্গিচু জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে।

প্লান্টটির নির্মাণের দায়িত্বে থাকা ড্রুক গ্রিন পাওয়ারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এটি একটি বড় বিপর্যয়। নিখোঁজদের মধ্যে প্রকল্পের কর্মীও রয়েছে।

দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরা ইতোমধ্যে ওই এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী লোটে শেরিং ঘটানাস্থল সরেজমিনে পরিদর্শনে গিয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর দফতর।

আরও পড়ুন : ইমরানের ১৪ বছর জেল হতে পারে

ইউঙ্গিচুর সেই জলবিদ্যুৎ কেন্দ্রটি সর্বোচ্চ ৩২ মেগাওয়াট বিদুৎ উৎপাদনে সক্ষম এবং ভুটানের সরকারি জলবিদ্যুৎ উৎপাদন কোম্পানি ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশনের (ডিজিপিসি) একটি প্রকল্প।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি ঢলে বিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ ধ্বংস হয়ে গেলেও মূল অংশটি অক্ষত রয়েছে। তবে তারপরও ক্ষয়ক্ষতি যা হয়েছে, তাকে ব্যাপক বলে উল্লেখ করেছে ডিজিপিসি।

আরও পড়ুন : মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬

প্রসঙ্গত, হিমালয় পর্বতমালা পরিবেষ্টিত ছোট দেশ ভূটানের আয়তন ৩৮ হাজার ৩৯৪ বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র সাড়ে ৭ লাখ। চারদিকে উঁচু পর্বত থাকা সত্ত্বেও দেশটিতে পাহাড়ি ঢল ও তার ফলে মৃত্যুর ঘটনা বেশ বিরল। তবে ২০২১ সালে আকস্মিক বন্যায় দেশটিতে কমপক্ষে ১০ জন নিহত হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা