ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভারী বৃষ্টি, শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস এবং নদীতে কাদার প্রবল স্রোতে শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে সংঘর্ষে যুবদল কর্মী নিহত

বুধবার (১৯ জুলাই) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এবং আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় কুন্দিনামার্কা প্রদেশের রাজধানী বোগোটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কুয়েটামে পৌরসভায় স্থানীয় সময় গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে। এছাড়া নদীর পানির স্তর বৃদ্ধির জেরে সৃষ্ট কাদার স্রোতে বহু বাড়িঘর ভেসে গেছে।

আরও পড়ুন : চীনে শক্তিশালী টাইফুনের আঘাত

বিবিসি জানিয়েছে, এ ঘটনায় নিখোঁজ হওয়া কমপক্ষে ১২ জনকে খুঁজছেন উদ্ধারকর্মীরা। এছাড়া ভিলাভিসেনসিওর সাথে বোগোটা শহরের সংযোগকারী একটি সেতুও ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে ৩ জন শিশু। তাদের বয়স ১২, ১০ ও ৬ বছর বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

নিহত ১২ বছর বয়সী ঐ শিশু তার মায়ের সাথে কাদার স্রোতে ভেসে গেছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম এল টিমপো।

আরও পড়ুন : সেতুতে হামলায় পুতিনের হুঁশিয়ারি

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এ ঘটনায় টুইটারে এক বার্তায় শোক প্রকাশ করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রবল বর্ষণের পর হঠাৎ করেই স্থানীয় নদীর পানির উচ্চতা বেড়ে যায়। ভূমিধসের কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দিনামার্কা এবং মেটার সাথে রাজধানীকে সংযোগকারী প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। এটির কাছে গর্জনের শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন : পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা হলো নারাঞ্জল। ঐ এলাকায় পানি বৃদ্ধির কারণে কমপক্ষে ২০ টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওতে একটি বাড়ি ধসে পড়তে দেখা যায়।

আরও পড়ুন : সংবিধানের বাইরে নির্বাচন হবে না

প্রসঙ্গত, কলম্বিয়ায় সাধারণত জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত বর্ষা মৌসুম চলে। প্রতি বছর এই বর্ষা মৌসুমেই অসংখ্য মানুষ প্রাণ হারিয়ে থাকেন।

গত বছর বর্ষাকালে বন্যার কারণে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রায় ৩০০ জন নিহত হয়েছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা