ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে শক্তিশালী টাইফুনের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের আঘাত হেনেছে টাইফুন তালিম। শক্তিশালী এই ঝড় থেকে জানমাল বাচাতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বছর এটি চীনে আঘাত হানা চতুর্থ টাইফুন।

আরও পড়ুন : ভারতে মোদিবিরোধী জোটের সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়ানডং প্রদেশে শক্তিশালী টাইফুন আঘাত হানে। উপকূলে আছড়ে পড়ার সময় টাইফুনে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল)। শক্তিশালী এই ঝড় উপকূলে আঘাত হানার সময় প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি হয় এবং এর জেরে শত শত ফ্লাইট ও ট্রেন বাতিল করে কর্তৃপক্ষ।

অন্যদিকে ভিয়েতনাম জানিয়েছিল, কুয়াং নিন এবং হাই ফং থেকে তারা প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে। এই দু’টি এলাকা টাইফুন তালিমের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বাভাস ছিল।

আরও পড়ুন : পোল্যান্ডে বিমান বিধ্বস্ততে নিহত ৫

বিবিসি বলছে, তালিম স্থানীয় সময় ১০টা ২০ মিনিটের দিকে আঘাত হানে। চীনের আবহাওয়া প্রশাসন বলেছে, দুর্যোগের জেরে তারা কমলা সতর্কতা জারি করেছিল। চার-স্তরের সতর্কতা ব্যবস্থার মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।

চীনের এই প্রশাসন আরও বলেছে, টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে এবং বুধবার ‘উত্তর ভিয়েতনামের দিকে এগোনের সাথে সাথে দুর্বল হয়ে পড়তে পারে।’

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, গুয়ানডং থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে ৮ হাজারেরও বেশি মাছ-খামার শ্রমিক রয়েছেন যাদের উপকূলে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন : ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ, নিহত ২

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, টাইফুনটি এখন দক্ষিণ চীন সাগরের বেইবু উপসাগরে চলে যাবে এবং মঙ্গলবার সকালে স্বায়ত্তশাসিত গুয়াংজি ঝুয়াং অঞ্চলের উপকূলীয় এলাকার স্থলভাগে দ্বিতীয় দফায় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই টাইফুনের জেরে ছয় মিটার (২০ ফুট) পর্যন্ত উচু ঢেউ দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে আঘাত হানতে পারে বলে স্থানীয় সামুদ্রিক পূর্বাভাস কেন্দ্র সতর্ক করে দিয়েছে। এছাড়া কয়েক ডজন উপকূলীয় পর্যটন কেন্দ্র বন্ধ করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা