ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

আরও পড়ুন : ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ, নিহত ২

সোমবার (১৭ জুলাই) রাজধানী ওয়ারসর কাছে একটি ঘাঁটিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।

পোলিশ অর্থমন্ত্রী অ্যাডাম নিডজেলস্কি টুইটে বলেছেন, ‘(বিমান দুর্ঘটনায়) অন্তত সাতজন আহত ও পাঁচজন নিহত হয়েছেন।’

তিনি জানিয়েছেন, আহতদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এই বিমান ঘাঁটি রাজধানী ওয়ারস থেকে ৪৭ কিলোমিটার দূরের ক্রান্নো গ্রামে অবস্থিত।

আরও পড়ুন : পাকিস্তানে বাস খাদে পড়ে ১২ প্রাণহানি

স্থানীয় ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, দুর্ঘটনা ঘটেছে ক্রান্নো বিমান ঘাঁটিতে। এছাড়া তারা ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ঘাঁটির ছোট হ্যাঙ্গারে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এটির লেজের অংশ বাইরে বের হয়ে আছে।

বার্তাসংস্থা এএফপিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা জোয়ানা উইলোচা জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বন্যা, নিহত বেড়ে ৩৯

বিমানটি যে হ্যাঙ্গারের ওপর বিধ্বস্ত হয়েছে, সেটির ভেতর মানুষ ছিলেন। বৈরি আবহাওয়া থেকে বাঁচতে কয়েকজন হ্যাঙ্গারটির ভেতর আশ্রয় নিয়েছিলেন; আর ওই সময় বিমানটি তাদের ওপর আছড়ে পড়ে। এতে এত প্রাণহানির ঘটনা ঘটেছে।

পোলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি সেসনা ২০০৮ মডেলের। বিমানটিও বৈরি আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা