আন্তর্জাতিক

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৬ জন।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বুধবার (২৮ জুন) রাজ্যের ওনাকোতিতে রথ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সাধারণ মানুষ। ওই সময় মাথার ওপরে থাকা একটি হাই-ভোল্টেজের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পড়ে রথটি। আর সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। পরবর্তীতে আহত অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে দু’জন শিশু ও একজন নারী রয়েছেন।

পুলিশ জানায়, ‘উল্টো রথের’ সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : মার্কিন কনস্যুলেটে গোলাগুলি, নিহত ২

যে রথটি বিদ্যুতের তারের সংস্পর্শে এসেছিল সেটি লোহার তৈরি ছিল। এছাড়া রথটি নানান রকম জিনিসপত্রে সাজানো ছিল। লোহার রথটিতে বিদ্যুতের তার লাগার সঙ্গে সঙ্গেই ছটফট করতে করতে ৬ জনের মৃত্যু হয়।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আকস্মিক এ ঘটনায় আশপাশের মানুষ হকচকিয়ে গেছেন। অনেকে দৌড়াদৌড়ি করছেন। এছাড়া এ সময় রথে আগুনও জ্বলতে দেখা যায়।

আরও পড়ুন : আসুন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই

এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা