আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরের একটি রেস্তোরাঁয় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ঈদযাত্রা ‘নির্বিঘ্ন’ হয়েছে

বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেশি হতাহত হয়েছে ক্রামাতোরস্কে রেস্তোরাঁয়। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের খোঁজে উদ্ধারকর্মীদের জরুরি তৎপরতাও অব্যাহত আছে।

শহরটির ধারে একটি গ্রামে দ্বিতীয় আরেকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও ৫ জন আহত হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন।

আরও পড়ুন : সৌদিসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদ

জরুরি পরিষেবার কর্মকর্তারা জানায়, ভবনের ধ্বংসস্তূপের মধ্যে লোকজন আছে বলে মনে হচ্ছে, তাদের উদ্ধারে কাজ চলছে।

এদিকে ক্রেমেনচুকের একাধিক ভবনেও রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যদিও তাতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

ক্রামাতোরস্কে ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকর্মীদের কাজের ছবি দিয়েছে সেখানকার জরুরি বিভাগ।

আরও পড়ুন : ঈদগাহে ব্যাগ না আনার অনুরোধ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলা দেখাচ্ছে, রাশিয়া যা করেছে, তাতে তাদের কেবল একটি জিনিসই প্রাপ্য, তা হল- পরাজয় এবং একটি ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, রাশিয়া গত বছরের ফেব্রুয়ারিতে তাদের প্রতিবেশী দেশে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে। এই অভিযানে বেসামরিক ব্যক্তি ও লক্ষ্যের ওপর হামলা করা হচ্ছে না বলে শুরু থেকেই দাবি করে আসছে তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা