ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে বজ্রপাতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে আবহাওয়া পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। বজ্রপাত ও ভারী বৃষ্টিতে নিহত হয়েছে অন্তত ১১ জন। তাছাড়া এ ঘটনায় আরও ১৫ জন আহত। সূত্র: জিও নিউজ।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

রোববার (২৫ জুন) পাঞ্জাবের নারোওয়াল, পসরুর, শেখুপুরা ও শিয়ালকোটে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। এতে আহত হয়েছে সাত জন।

দেশটির লাহোরে ভারী বৃষ্টিপাতের ফলে শতধিক বিদ্যুৎ ফিডার বিছিন্ন হয়ে গেছে। এদিকে দেশটির সবচেয়ে বড় প্রদেশেও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। সেখানের নাগরিকরা একাধিক সমস্যার সম্মুখীন। লোডশেডিংয়ের পাশাপাশি রাস্তা-ঘাট পানিতে ডুবে গেছে।

আরও পড়ুন: হাজিরা মিনায় যাবেন আজ

এদিকে খাইবার পাখতুনখোয়ায় অবিরাম বৃষ্টি অব্যাহত থাকায় বুনেরের তখতা বান্দ গ্রামে একটি বাড়ির ছাদ ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ছয়জন।

শাবকদর, সোয়াত, চরসাদ্দা, মানসেহরা, লোয়ার দির, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তানেও ভারী বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: গ্রিসে রক্ষণশীলদের বিশাল জয়

এছাড়াও বেলুচিস্তানের শেলা বাগ, টোবা আচাকজাই, মুসা খেলা, জিয়ারাত উপত্যকা, নোশকি ও ওয়াশুকেও বৃষ্টি হয়েছে।

ফলে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি মুজাফফরাবাদ আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা