ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সদস্য ৭ জনসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

আরও পড়ুন: হাজিরা মিনায় যাবেন আজ

রোববার (২৫ জুন) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

রোববার গভীর রাতে ওড়িশার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে ওএসআরটিসি বাসের সাথে অন্য একটি ব্যক্তি মালিকানাধীন বাসের মুখোমুখি সংঘর্ষে বিয়ের পার্টির ১২ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: গ্রিসে রক্ষণশীলদের বিশাল জয়

দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন জানিয়ে বেরহামপুরের এসপি সারাভানা বিবেক এম বলেছেন, আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে দু’জনকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। সূত্র জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য ও তাদের আত্মীয়-স্বজন রয়েছেন।

আরও পড়ুন: হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৪

টাইমস অব ইন্ডিয়া বলছে, বেরহামপুর পার্টিতে যোগ দিয়ে দিগাপাহান্ডির কাছে খান্দাদেউলিতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেডিকেল সেন্টারে স্থানান্তর করে বলে জানান এসপি সারাভানা বিবেক এম।

গঞ্জাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৩০ হাজার রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনার।

আরও পড়ুন: মিসরের রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি

প্রসঙ্গত, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বাস দুর্ঘটনায় মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি মৃতদের আত্মীয়দের প্রত্যেককে ৩ লাখ রুপি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণাও দিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা