ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ক্রিমিয়ায় হামলার বিষয়ে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরবরাহকৃত হিমারস (দূরপাল্লার রকেট সিস্টেম) ও ব্রিটিশ সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়া হামলা করার পরিকল্পনা করেছে ইউক্রেন। এমন অভিযোগ জানিয়েছে এরূপ হলে প্রতিশোধ নেবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া।

আরও পড়ুন : হন্ডুরাসে কারাগারে সহিংসতা, নিহত ৪১

মঙ্গলবার (২০ জুন) সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে এসব কথা বলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

তিনি বলেন, মস্কোর কাছে এমন তথ্য রয়েছে যে, মার্কিন সরবরাহকৃত হিমারস (দূরপাল্লার রকেট সিস্টেম) ও ব্রিটিশ সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় হামলার পরিকল্পনা করছে ইউক্রেন।

আরও পড়ুন : ২৮ টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলের বাইরে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অর্থ হলো ইউক্রেন অবিলম্বে আমাদের ভূখণ্ডে হামলা চালাবে। যদি এ রকম হামলা হয়, তা হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সম্পূর্ণভাবে সংঘর্ষে জড়িয়ে যাবে।

সের্গেই শোইগু বলেন, গত ৪ জুন থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ২৬৩ টি হামলা চালিয়েছে। রাশিয়া এটিকে ইউক্রেনের পাল্টা আক্রমণের শুরু হিসাবে বিবেচনা করে।

আরও পড়ুন : সোমালিয়ায় সহিংসতায় নিহত ৩৬

প্রসঙ্গত, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে। তখন থেকে তারা এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। সেই সাথে রাশিয়া এই অঞ্চলটি আক্রমণের সুযোগের বাইরে বলেও মনে করে।

এদিকে রাশিয়ার হামলার বিরুদ্ধে নিজেদের লড়াইকে ঔপনিবেশিক বিজয়ের যুদ্ধে বেঁচে থাকার জন্য সংগ্রাম হিসেবে দেখছে ইউক্রেন।

আরও পড়ুন : ‘অবৈধ বসতি’ বন্ধে জাতিসংঘের আহ্বান

রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ সব অঞ্চল পুনরুদ্ধার করতে চায় তারা।

সূত্র : আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা