ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

‘সিঙ্গেল’ বাবাদের ছুটি ৬ মাস!

আন্তর্জাতিক ডেস্ক: নারীরা সন্তান জন্মের পর নবজাতকের যত্ন করার জন্য মাতৃত্বকালীন লম্বা ছুটি পান। কিন্তু যে সন্তানদের পরিচর্যা ও মানুষ করার দায়িত্ব শুধুমাত্র বাবাদের নিতে হয়, তাদের এ ধরনের ‘সিঙ্গেল’ বাবারাও কি একইভাবে ছুটি পাওয়ার দাবিদার নন? এ বিষয়ে কিন্তু সেটাই ভাবছে ভারতের কর্ণাটক রাজ্যের সরকার।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ২০

যেসব পুরুষের স্ত্রী নেই, সন্তান লানপালনের জন্য তাদেরও কর্মক্ষেত্র থেকে অন্তত ছয় মাস ছুটি পাওয়ার অধিকার রয়েছে বলে মনে করছে কর্ণাটক সরকার।

গত শুক্রবার (৯ জুন) রাজ্যটির নতুন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নবজাতককে দেখভালের জন্য এখন থেকে সরকারি চাকরিজীবী সিঙ্গেল বাবারা ১৮০ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন। এই সুবিধা পাবেন অবিবাহিত, স্ত্রীহারা এবং বিয়েবিচ্ছেদ হয়েছে এমন পুরুষরা।

শিশুর দেখভালের জন্য ছুটিতে থাকাকালীন কোনো ব্যক্তি যদি বিয়ের পিঁড়িতে বসেন, তবে তার পিতৃত্বকালীন ছুটি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে বলে ঘোষণায় স্পষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তুরস্কের প্রথম নারী গভর্নর

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে ৬ মাসের পিতৃত্বকালীন ছুটির বিষয়ে রাজ্য সরকারের এই ঘোষণা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা