ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে ২০ জনের বেশি শিশু-কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫০ জন।

আরও পড়ুন : তুরস্কের প্রথম নারী গভর্নর হাফিজে

শুক্রবার (৯ জুন) দেশটির রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওলি শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসব নিশ্চিত করেছেন।

শনিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লোয়ার শাবেলে মর্টার শেল বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই শিশু ও কিশোর। নিহতদের অধিকাংশের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সোমালিয়ায় একটি অবিস্ফোরিত মর্টার শেলের বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। লোয়ার শাবেলের যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানে শিশু ও কিশোররা খেলাধুলা করছিল। তাদের খেলাধুলা চলাকালীন হঠাৎ মর্টার শেলটির বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন : উপকূলে আঘাত হানতে পারে বিপর্যয়

ওই অঞ্চলের কোরিওলি জেলার উপকমিশনার আবদি আহমেদ আলী বলেছেন, রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণের কোরিওলি শহরের কাছে পরিত্যক্ত একটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটেছে।

তিনি আরো বলেন, ‘হতাহতরা মর্টার শেলটি নিয়ে খেলছিল... পরে সেটি বিস্ফোরিত হয়। খেলাধুলায় অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যে ২০ জন মারা গেছে এবং অন্যরা আহত হয়েছে।’

উপকমিশনার আরো বলেন, ‘আমরা সরকার ও সাহায্য সংস্থাগুলোকে ওই এলাকা থেকে মাইন ও গোলাবারুদ পরিষ্কার করার জন্য অনুরোধ জানিয়েছি।’

স্থানীয় বাসিন্দারা বলেছেন, সোমালিয়ায় লড়াইরত বিভিন্ন গোষ্ঠী অনেক এলাকায় এ ধরনের মর্টার শেল পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে গেছে।

আরও পড়ুন : পদত্যাগ করলেন বরিস জনসন

আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, কোরিওলি জেলার একটি ফুটবল মাঠে অক্ষত বিস্ফোরক ডিভাইস খুঁজে পেয়েছিল সেখানকার শিশু-কিশোররা। পরে সেটি নিয়ে খেলাধুলার করার সময় বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় দায় স্বীকার করেনি কেউ। অঞ্চলটি আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তু। ২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে সমর্থিত সোমালি ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়েছে আসছে তারা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা