ফাইল ছবি
আন্তর্জাতিক

হত্যা মামলায় ইমরান খানের জামিন

আন্তর্জাতিক ডেস্ক: নতুন একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান।

আরও পড়ুন: গাধার সংখ্যা বাড়ছে পাকিস্তানে

বৃহস্পতিবার (৮ জুন) ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন তিনি।

গত ৭ জুন পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার চেয়ে একজন আইনজীবীকে হত্যার ঘটনায় ইমরান খানের নাম উল্লেখ করে মামলা করে। গ্রেফতার এড়াতে এই মামলায় আগাম জামিন নিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ইমরান খানের আইনজীবী গোহর খান জানান, হত্যা মামলায় জামিনের জন্য এবং নতুন গ্রেপ্তার এড়াতে ডজনেরও বেশি মামলায় জামিনের মেয়াদ বাড়াতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান তার লাহোরের বাড়ি থেকে রাজধানী ইসলামাবাদে যান। ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন তিনি। আগামী ১৪ দিনের মধ্যে তাকে পুনরায় গ্রেফতার করা যাবে না।

আরও পড়ুন: খেরসনে বানের পানিতে ভাসছে মরদেহ

এর আগে, ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে দুর্নীতি মামলায় গ্রেফতার হন ইমরান খান। তাকে তিনদিন আটকে রাখা হয় এবং তাকে গ্রেফতারের প্রতিবাদে সে সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতাকর্মীরা সারাদেশে সহিংস বিক্ষোভ চালায়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা