ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ফাইল ছবি)
আন্তর্জাতিক

খেরসনে বানের পানিতে ভাসছে মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের বন্দরনগর কাখোভকার বাঁধে বিস্ফোরণের পর তা ধসে পড়ায় কাখোভকা, খেরসনসহ বিভিন্ন শহরে নিপার নদীর পানি ঢুকে বন্যা দেখা দিয়েছে। খেরসন শহরে সেই বানের পানিতে মানুষের মরদেহ ভাসছে।

আরও পড়ুন: চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ ৫

জেলেনস্কি বলেন, বন্যার পানিতে খেরসনে রাস্তাঘাট সব ডুবে গেছে, মানুষের ঘরবাড়িতেও পানি ঢুকেছে। অধিকাংশ লোকজন বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন।

ছাদে আশ্রয় নেওয়াদের অনেকেই বন্যার পানিতে লাশ ভাসতে দেখেছেন। আমার বিশ্বাস, আপনারা (সাংবাদিক) যদি খোঁজ নেন— সেক্ষেত্রে এই তথ্যের সত্যতা পাবেন।

জেলেনস্কি বলেন, খেরসন এখন রুশ বাহিনীর দখলে আছে। আমাদের পক্ষে সেখান থেকে উপদ্রুত লোকজনকে সরিয়ে আনা খুবই কঠিন। আমাদের উদ্ধারকারী বাহিনী সেখানে গিয়েছিল, কিন্তু তাদের দেখামাত্র গুলি করেছে রুশ সেনারা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

নিপ্রো নদীর এক তীর এখন সম্পূর্ণ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। অপর তীরের কিছু অংশে এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু সেখানেও অধিকাংশ এলাকার দখল নিয়েছে রুশ সেনারা।

গত মঙ্গলবার ভোরের দিকে বিস্ফোরণে নিপ্রো নদীর এই বাঁধটির একাংশ উড়িয়ে দেওয়া হয়। নিপ্রোর তীরবর্তী কাখোভকা শহরে এই বাঁধটির অবস্থান। সোভিয়েত আমলে তৈরি এই বাঁধটি আসলে একটি হাইড্রোইলেকট্রিক ড্যামও। বাঁধটির সাহায্যে নিপ্রো নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হতো।

আরও পড়ুন: ফের ওড়িশায় ট্রেনে দুর্ঘটনা

মঙ্গলবার বিস্ফোরকের মাধ্যমে বাঁধটির একাংশ উড়িয়ে দেওয়ার পর দোনেৎস্কের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রদেশটির ওলেস্কি শহরের নির্বাসিত মেয়র ইয়েভেন রাইশ্চুক ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে জানান, বন্যায় তার শহরে অন্তত ৩জনের মৃত্যুর সংবাদ পেয়েছেন তিনি। এই শহরটি বর্তমানে রুশ বাহিনী নিয়ন্ত্রণ করছে।

পলিটিকোকে ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিপ্রো নদী তীরের ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ১০৩ জন শিশুসহ ২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা