ফাইল ছবি
আন্তর্জাতিক

তুরস্কের প্রথম নারী গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক: তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ ইতিহাস গড়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের ইতিহাসে প্রথম কোনো নারী কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হলেন।

আরও পড়ুন: পদত্যাগ করলেন বরিস জনসন

নতুন এ গভর্নরের নাম হাফিজে গায়ে এরকান। এরদোয়ানের এবারের শাসনামলে চাপে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ৪১ বছর বয়সী এ গভর্নরকে।

হাফিজের জন্ম ১৯৮২ সালে ইস্তাম্বুলে। তাঁর বাবা প্রকৌশলী এবং মা গণিত ও পদার্থবিদ্যার শিক্ষক। ইস্তাম্বুল হাইস্কুলে মাধ্যমিক শেষ করে দেশটির বোগাজিসি বিশ্ববিদ্যালয়ে শিল্পপ্রকৌশল নিয়ে পড়াশোনা করেন।

আরও পড়ুন: ফের আদালতে যাচ্ছেন ট্রাম্প

২০০৬ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনির্ভার্সিটি থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন তিনি। ২০১৫ ও ২০১৬ সালে ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুল ও স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে পড়াশোনা করেছেন হাফিজে।

তুরস্কে হাফিজে খুব একটা পরিচিত মুখ নন। ২০১৮ সালে তিনি ‘ফোরটি আন্ডার ফোরটি’ তালিকায় স্থান পেয়েছিলেন। ক্রেইন নিউইয়র্ক বিজনেস ও সান ফ্রান্সিসকো বিজনেস টাইমস ৪০ বছরের কম বয়সী বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের এ তালিকা করেছিল। এতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ১০০টি ব্যাংকের একমাত্র নারী প্রেসিডেন্ট বা সিইও হাফিজে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা