ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সেনেগালে বিক্ষোভ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : সেনেগালে বিরোধী নেতা ওসমানে সোনকোকে কারাদণ্ডের আদেশ দেওয়ায় দেশটি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : যেসব পণ্যের দাম কমবে বা বাড়বে

যুবকদের ভুল পথে চালিত করার অভিযোগে জেল হয়েছে তার।

শুক্রবার (১ জুন) সকাল থেকে এ রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

আরও পড়ুন : দ.আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুইটি শহরে বিক্ষোভে ৯ জনের মৃত্যু হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন সোনকো। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। তবে তা প্রমাণিত হয়নি। কিন্তু যুবকদের ভুল পথে চালিত করার অভিযোগে তার ২ বছরের জেল হয়েছে। যুবকদের মধ্যে খুবই জনপ্রিয় তিনি।

আরও পড়ুন : করমুক্ত আয় সীমা সাড়ে ৩ লাখ টাকা

এদিকে সোনকোর অভিযোগ, তিনি যাতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সেজন্য ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি বিচার প্রক্রিয়া বয়কট করেছিলেন। কিন্তু রায় বের হওয়ার আগে তাকে জোর করে ডাকারে নিয়ে যাওয়া হয়।

আদালতের রায়ের পরই সেনেগালের রাস্তায় বিক্ষোভ শুরু হয়। বাসে আগুন ধরান ও দাঙ্গাবিরোধী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা।

সোনকোর দল পিএএসটিইএফ বলছে, এ রায় রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন : জুনে বৃষ্টি কম হবে

ডাকারে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। সেখানে একাধিক বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়।

অবশ্য সরকারি মুখপাত্র দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে সোনকো তৃতীয় হয়েছিলেন। সেনেগালের নিয়ম হলো, কোনও রাজনীতিক যদি গুরুতর অপরাধে শাস্তি পান, তাহলে তিনি আর প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না। যুবকদের বিপথে চালিত করার থেকে ধর্ষণ অনেক গুরুতর অপরাধ।

আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫

অবশ্য যুবকদের বিপথচালিত করার জন্য সোনকো আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ধর্ষণের মামলায় সোনকোর শাস্তি হয়নি।

সোনকোর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একটি ম্যাসাজ পার্লারের নারীকে যৌননিগ্রহ করেছিলেন এবং হত্যার হুমকি দিয়েছেন। সেজন্য তার দশ বছরের জেল চেয়েছিলেন সরকারি আইনজীবীরা।

আদালত জানিয়েছে, এ অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই।

সূত্র : ডয়চে ভেলে

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা