ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরানকে সরাতে তৎপর দলত্যাগীরা!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে তৎপর হয়েছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে পদত্যাগ করা কিছু নেতা। আর এর নেতৃত্বে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

আরও পড়ুন : জার্মানিতে ফের ধর্মঘটের হুমকি

গত ৯ মে ইমরানকে গ্রেফতর পরবর্তী সহিংসতার (সেনাবাহিনীর সদর দফতরে হামলা) জেরে ইমরানের দল পিটিআই থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।

তবে তাদের সঙ্গে যোগ দেননি দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশি। তিনি বর্তমানে জেলে বন্দি আছেন। এখন এই কোরেশিকে নিজেদের দলে ভেড়াতে চাইছেন দলত্যাগীরা। এ উদ্দেশ্যে বুধবার (৩১ মে) আদিয়ালা জেলে কোরেশির সঙ্গে দেখা করেন ফাওয়াদ চৌধুরীসহ কয়েকজন।

পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ইমরানের সঙ্গ ত্যাগ করে তাদের সঙ্গে যোগ দিতে কোরেশিকে অনুরোধ করেছিলেন ফাওয়াদ।

আরও পড়ুন : কানাডায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, আদিয়ালা জেলে বুধবার ফাওয়াদের সঙ্গে আরও ছিলেন সিন্ধ প্রদেশের সাবেক গভর্নর ইমরান ইসমাইল, আমীর কিয়ানি এবং মেহমুদ মৌলভী। কোরেশির সঙ্গে একটি আলাদা কক্ষে বৈঠক করার ব্যবস্থা করে দেওয়া হয় তাদের। তবে কোরেশি তাদের কথায় ‘ইমরানের সঙ্গে ছাড়তে’ রাজি হননি।

এই বৈঠকের পর কোরেশির ছেলে জাইন কোরেশি টুইটারে লিখেছেন, ‘শাহ কোরেশি সাহেব দলের ভাইস প্রেসিডেন্ট এবং তিনি একটি আদর্শের নাম। আমরা ইমরান খান ও পিটিআইয়ের আদর্শের সঙ্গে আছি। শাহ মোহাম্মদ কোরেশী নীতি এবং সেবার রাজনীতি করেছেন, পদ বা লোভের নয়।’

এক সপ্তাহ আগে ইমরান খান ঘোষণা দেন যদি রাজনৈতিকভাবে তাকে নিষিদ্ধ করা হয় তাহলে তার জায়গায় পিটিআইয়ের নেতৃত্ব দেবেন শাহ মোহাম্মদ কোরেশি।

এদিকে কোরেশির সঙ্গে আলোচনা শেষে বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফাওয়াদ চৌধুরী। তিনি জানান, দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিতে তাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে।

আরও পড়ুন : ভারত-চীন বৈঠক অনুষ্ঠিত

পাকিস্তানে বর্তমানে একটি গুজব চলছে, যেসব রাজনীতিক পিটিআই ছেড়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন। যেই দলে ইমরান বাদে অন্যরা থাকবেন।

এরআগে দেশটির বেশকিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছিলো- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক ২৬ এমপিএ ইমরান খানের দল পিটিআই ছেড়ে দিয়েছেন। তারা এখন পিএমএল-কিউ বা পাকিস্তান মুসলিম লীগ কায়েদে যোগ দিচ্ছেন বলে খবর দিয়েছে ।

আরও পড়ুন : নামিবিয়ায় পোরিজ খেয়ে ১৩ জনের মৃত্যু

প্রসঙ্গত, গত ৯ মে ইমরান খান আল কদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদের আদালত চত্বর থেকে গ্রেফতার হন। তার গ্রেফতারের পরপরই দলের কর্মী-সমর্থকেরা পুরো পাকিস্তানজুড়ে বিক্ষোভ করেন। সে সময় পাকিস্তানের সেনাবাহিনীর বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগানো ও ভাঙচুর করেন তারা। বিক্ষোভ চলাকালীন পিটিআইয়ের বিভিন্ন শীর্ষ নেতারা গ্রেফতার হন এবং তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এর কিছুদিন পরই একে একে দলটির শীর্ষ নেতারা দল থেকে পদত্যাগ করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা