ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতীয় শ্রমিক নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে আগামী কয়েকদিনের মধ্যেই ১০ হাজার শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসরায়েল। সেখানে এসব শ্রমিক নির্মাণ ও নার্সিং খাতে কাজ করবে।

আরও পড়ুন : কিয়েভে ফের ব্যাপক বিমান হামলা

সোমবার (২৯ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।

ইহুদিবাদী ইসরায়েলে ১ লাখ ফিলিস্তিনি বৈধ উপায়ে কাজ করেন। যাদের অধিকাংশই নির্মাণ কাজের সঙ্গে জড়িত। আর ফিলিস্তিনিরা যেখানে যেখানে কাজ করেন সেখানেই ভারতীয়দের নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম সূত্রে, ভারতীয় শ্রমিকরা কয়েক ধাপে ইসরায়েলে যাবেন। প্রথম ধাপে যাবেন ২ হাজার ৫০০ জন। তবে শ্রমিক নেওয়ার চূড়ান্ত চুক্তি করতে এখন কাজ করছেন ইসরায়েল-ভারতীয় কর্মকর্তারা।

আরও পড়ুন : কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৮

আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে চুক্তি হয়ে যাবে এবং দক্ষ শ্রমিকদের নিয়োগের জন্য আমরা প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে পারব বলে জানিয়েছে ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন মে মাসের শুরুতে ভারত সফরে যান । ওই সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন তিনি।

চুক্তি অনুযায়ী, ভারত থেকে ৪২ হাজার শ্রমিক নেবে ইসরায়েল। যার মধ্যে নির্মাণ খাতে ৩৪ হাজার জন কাজ করবেন। আর বয়স্ক সেবা কেন্দ্রগুলোতে বাকি ৬ হাজার শ্রমিককে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলি, হতাহত ৭

এই চুক্তি করার আগে ইসরায়েলি কর্মকর্তারা ভারতের শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো ঘুরে দেখেন। ওই সময় তারা জানান, ভারতীয় শ্রমিকরা কাজের পাশপাশি ইংরেজি ভাষাতেও বেশ দক্ষ।

প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সময়গুলোতে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করেছে ভারত। এ বছরের জানুয়ারিতেই ভারতের আদানি গ্রুপ ইসরায়েলের বেসরকারি হাইফা বন্দরের ৭০ শতাংশ শেয়ার কিনে নেয়। সূত্র: মিডেল ইস্ট আই

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা