ফাইল ছবি
আন্তর্জাতিক

ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবনটির উদ্বোধন করেন। তবে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছেন বিরোধীরা।

আরও পড়ুন: এরদোয়ানের ভাগ্য নির্ধারণ আজ

রোববার (২৮ মে) সকাল সোয়া ৭টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকার ওম বিড়লা এসময়ে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৪ মে সম্মিলিতভাবে ভারতের ১৯টি বিরোধীদল উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয়। কংগ্রেস, তৃণমূল ছাড়াও আপ, শিব সেনা (উদ্ধব শিবির), আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম-সহ গুরুত্বপূর্ণ বিরোধী দলও উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেন।

আরও পড়ুন: ঢাকায় ওআইসির মহাসচিব

করোনা মহামারি ও বেহাল অর্থনীতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মোট ২৪ হাজার কোটি রুপির ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের কাজ শুরু করেছিলেন। নতুন সংসদ ভবন সেই প্রকল্পেরই এক অংশ। সে সময় এ প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে কথা ওঠে। জনস্বার্থের মামলাও হয়েছিল। তবে সব বাধা ডিঙিয়ে, সব আপত্তি অগ্রাহ্য করে গড়ে তোলা হয় নতুন সংসদ ভবন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা