ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে তুষারধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় তুষারধসে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

আরও পড়ুন : ভিসানীতি নিয়ে মাথাব্যথা নেই

শনিবার (২৭ মে) আস্তোর জেলার শাউন্টার পাসের কাছে ঘটনাটি ঘটেছে। উদ্ধার তৎপরতার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

উদ্ধার কর্মকর্তা সুবাহ খান বলেন, কাশ্মীর থেকে ফিরে আসা অন্তত ৩৫ জন যাযাবরের একটি দল একটি গিরিখাতের কাছে ক্যাম্প স্থাপন করেছিল। তারা গভীর রাতে একটি তুষারধসে আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে কমপক্ষে ১০ জন মারা গেছে। তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, ১৫টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

বিভাগীয় কমিশনার আলতামাশ জানজুয়া বলেছেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জন আহতকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। আহতরা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

আরও পড়ুন : রাশিয়ার তেল স্থাপনায় হামলা

গিলগিট-বালতিস্তানের মুখ্য সচিবও এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মুহাম্মদ রিয়াজ নামের ওই এলাকার একজন পুলিশ কর্মকর্তা বলেন, দুর্গম এলাকায় উদ্ধার অভিযানে বাসিন্দারা নেতৃত্ব দিচ্ছেন।

অন্যদিকে পুলিশের উপমহাপরিদর্শক তুফায়েল মীর বলেছেন, ভোরবেলা শাউন্টারপাসের কাছে তুষারধসে নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

তিনি জানান, দুর্গম অবস্থান ও ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল।

আরও পড়ুন : ঢাকায় ওআইসির মহাসচিব

এদিকে গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি অভ্যন্তরীণ সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক এবং অন্য কর্মকর্তাদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা