ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার তেল স্থাপনায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি তেলের পাইপলাইনের প্রশাসনিক ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: তুরস্কে ভাগ্য নির্ধারণ কাল

শনিবার (২৭মে) পশ্চিমাঞ্চলীয় পসকভ অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।

ঐ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেরনিকভ বলেন, সকালের দিকে নেভেলস্কি জেলার লিটভিনোভোর কাছে তেল পাইপলাইনের প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কিছুক্ষণ পর তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মনুষ্যবিহীন যানের হামলায় ভবনটির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

রুশ টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, পসকভের ট্রান্সনেফ্ট তেল স্টেশনকে লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছে। বেলারুশের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের লিটভিনোভো গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: জরুরিভিত্তিতে সংলাপ চান ইমরান

গত কয়েক সপ্তাহে রাশিয়ায় ইউক্রেন সীমান্ত লাগোয়া রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এ ধরনের হামলা ঘটছে। ক্রেমলিনসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান এসব হামলা ও নাশকতার সঙ্গে কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছে মস্কো। তবে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত ২৪ ঘন্টায় ১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে ও ইউক্রেনে সরবরাহ করা দুটি দূরপাল্লার ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সূত্র: রয়টার্স

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা