আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কায় সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা অন্তত ৩ সেনার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক সেনা। খবর ফক্স নিউজের।

আরও পড়ুন : জাপান দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলেই দুই সেনার মৃত্যু হয়েছে। তৃতীয় জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পথে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া স্বজনদের না জানানো পর্যন্ত নিহতদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : জাপান দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু

আলাস্কার মুখপাত্র জন পেনেল বলেন, বিধ্বস্ত হওয়ার সময় প্রতিটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারে দুইজন করে ছিল।

তবে বিধ্বস্তের কারণ এখনো জানা না গেলেও তদন্ত শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন : আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো

আলাস্কায় এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা