আন্তর্জাতিক

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো

ইউক্রেনের কর্মকর্তারা জানান, দেশটির মধ্যাঞ্চলের উমান শহরের একাধিক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ৬ জন নিহত হয়েছেন। আহত ৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় মেয়রের তথ্যমতে, ইউক্রেনের ডিনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী ও তার তিন বছর বয়সী মেয়ে নিহত হয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের ক্রেমেনচুক ও পোলতাভা শহরেও বিস্ফোরণ হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, ৫১ দিনের মধ্যে এই প্রথম ইউক্রেনের রাজধানীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হলো।

আরও পড়ুন: ভারতে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক মানুষের হতাহত হওয়ার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউক্রেনের কর্মকর্তারা এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ২৩টির মধ্যে ২১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া দুটি ড্রোনও ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

আরও পড়ুন: একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

প্রসঙ্গত, গত বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা