আন্তর্জাতিক

ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে টানা ৫ দিন ধরে করোনা সংক্রমণের বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড শনাক্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব

শুক্রবার (১৪ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১১ হাজার ১০৯ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। যা ২৩৬ দিন বা প্রায় আট মাসের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৫০ হাজারে পৌঁছেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। এতে করে করোনা মহামারির শুরু থেকে দেশটিতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৬৪ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। অন্যদিকে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।

আরও পড়ুন : অনলাইনে দিতে হবে শতভাগ ভূমি কর

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে ভারতে দৈনিক সংক্রমণের হার ৫.০১ শতাংশ। বেড়েছে সাপ্তাহিক সংক্রমণের হারও। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ৪.২৯ শতাংশ।

ভারতের যে রাজ্যগুলোতে সংক্রমণ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে তার মধ্যে দিল্লি অন্যতম। ভারতের রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। বর্তমানে রাজ্যটিতে সংক্রমণের হার ২৭.৭৭ শতাংশ।

আরও পড়ুন : বাঙালির সকল ঐতিহ্যে আ’লীগ যুক্ত

এছাড়া মহারাষ্ট্র, উত্তর প্রদেশসহ একাধিক আরও বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ বাড়ছে। বৃহস্পতিবার শুধুমাত্র মুম্বাইয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৪ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা