আন্তর্জাতিক

সুদানে সংঘর্ষে ২৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দারফুর অঞ্চলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংঘর্ষে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়

বুধবার দেশটির এক কর্মকর্তা জানান, পশ্চিম দারফুরের রাজধানী জেনেইনা থেকে ১৮৫ কিলোমিটার দূরে ফোরো বারাংগা শহরে আরব উপজাতি গ্রুপ ও মাসালিত অনারব গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

ফোরো বারাংগা কমিউনিটি কাউন্সিলের মোহাম্মদ হোসেইন তিমান বলেন, উভয়পক্ষে নিহতের সংখ্যা ২৪ জন। শনিবার এ সংঘর্ষ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন : চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

এ সহিংসতার কারণে পশ্চিম দারফুরে কর্তৃপক্ষ রাত্রিকালীন কারফিউ এবং মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে।

মোহাম্মদ হোসেইন তিমান আরও জানান, গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীকে সেখানে পাঠানো হয়েছে। বুধবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন : ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এফেয়ার্স বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, সংঘর্ষকালে ফোরো বারাংগা এলাকায় ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২০ হাজার লোককে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।

ওসিএইচএ আরও জানায়, গত বছর সুদানে এ ধরনের সংঘর্ষে প্রায় ৯শ’ লোক নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা