ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিভেদ ভুলে এক হচ্ছে কাতার-বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৭ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর বিভেদ ভুলে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কাতার ও বাহরাইন।

আরও পড়ুন : ধান ও চাল কিনবে সরকার

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সাথে ঘনিষ্ঠতা ও সশস্ত্র দলগুলোকে মদদ দিচ্ছে এমন অভিযোগে ২০১৭ সালে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আরব বিশ্বের ৪ দেশ সৌদি আরব, মিসর, আরব আমিরাত এবং বাহরাইন।

আরও পড়ুন : রুশ বাহিনীকে আইএসের সাথে তুলনা

তবে দোহার পক্ষ থেকে বিষয়টি সবসময় অস্বীকার করা হয়।

এই ৪ দেশের মধ্যে বাহরাইন বাদে বাকি ৩ দেশ ২০২১ সালে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করে। তবে কাতার ও আরব আমিরাত এখনো দূতাবাস চালু করেনি।

আরও পড়ুন : সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক ছিন্ন করার পর নিজ দেশের আকাশ ও জলসীমায় কাতারের বিমান ও জাহাজ চলাচলে নিষেধজ্ঞা আরোপ করেছিল এই ৪ টি দেশ।

বুধবার (১২ এপ্রিল) সম্পর্ক পুনর্স্থাপনের অংশ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদ গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসির) সদর দফতরে বৈঠক করেন ২ দেশের প্রতিনিধিরা।

আরও পড়ুন : জাতিসংঘ মহাসচিবের ওপর নজরদারি

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাহরাইনের ক্রাউন প্রিন্স এবং কাতারের আমির ফোনে কথা বলেন। নিজেদের মধ্যে থাকা ঝামেলাগুলো মেটানোর উদ্দেশ্যে এই ২ নেতার মধ্যে আলোচনা হয়।

মূলত কাতারের সাথে ইরানের গভীর সম্পর্ক ও সামুদ্রিক অঞ্চল নিয়ে বাহরাইনের আপত্তি আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা