ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ১২ বছর পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ।

আরও পড়ুন : জাতিসংঘ মহাসচিবের ওপর নজরদারি

বুধবার (১২ এপ্রিল) তিনি দেশটিতে পৌঁছান। ২০১১ সালের পর সৌদিতে এটিই তার প্রথম সফর।

দুই দেশের গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের আমন্ত্রণে রিয়াদ সফরে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ।

আরও পড়ুন : মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ১৩৩

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটারে এক পোস্টে বলা হয়েছে, সিরিয়ায় ঐক্য, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির চলমান সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যে ২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।

রয়টার্স জানিয়েছে, বুধবার সৌদি আরব এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা কনস্যুলার পরিষেবা এবং উভয় দেশের মধ্যে ফ্লাইট পুনরায় চালু করার পদক্ষেপ ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সাম্প্রতিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন : ত্রাণের আড়ালে অস্ত্র পাঠাল ইরান

একই সাথে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করতে ও সিরিয়াকে আরব ব্লকে ফিরে আসায় সহযোগিতা করতে সম্মত হয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটিতে শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর নৃশংস দমন-পীড়ন চালানোর পর দামেস্কের সাথে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সেই সাথে আসাদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থনও করেছিল দেশটি। পরে সিরিয়াকে আরব লীগ থেকেও বরখাস্ত করা হয়।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি-বিহার

এবার ইরানের সাথে সৌদির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর দামেস্ক ও রিয়াদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। এই ২ আরব দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা ক্রমবর্ধমান হয়ে উঠছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা