ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রুশ বাহিনীকে আইএসের সাথে তুলনা

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবন্দিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ভ্লাদিমির পুতিনের বাহিনীর বিরুদ্ধে। এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাদের এই আচরণের জন্য রুশ বাহিনীকে আইএসের (জঙ্গি) সাথে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন : রুশ আগ্রাসনে নিহত সাড়ে ৮ হাজার

যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যায়, রুশ সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তি ছুরি হাতে একজনের গলা কাটছে। যার ওপর এই অত্যাচার চলছে, তার গায়ে রয়েছে হলুদ রঙের ব্যান্ড। এই হলুদ ব্যান্ড ইউক্রেনের সেনারা ব্যবহার করে।

আরও পড়ুন : ভারতে গোলাগুলিতে নিহত ৪

ঐ ভিডিওর সূত্র ধরেই জেলেনস্কি বলেন, ‘এমন একটা ঘটনা, যা গোটা বিশ্ব অস্বীকার করতে পারবে না। সবাই দেখতে পাচ্ছে, ঐ পশুগুলো কীভাবে মানুষকে খুন করছে। এটা সবার দায়িত্ব, কীভাবে এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়।’

জেলেনস্কি এ ঘটনায় জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন।

আরও পড়ুন : মিয়ানমারে সামরিক হামলায় নিহত ৫৩

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইটারে জানান, ইউক্রেনের যুদ্ধবন্দিদের নিয়ে যে ভিডিও প্রকাশ করছে, তা ভয়াবহ। অথচ এরাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কর্তৃত্ব করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইউক্রেন থেকে তো বটেই, রাশিয়ার জঙ্গিদের জাতিসংঘ থেকেও দূর করে দেওয়া উচিত।

খবর : দ্য স্ট্রেইটস টাইমস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা