ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইভেল শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে ২ পুলিশ সদস্যও রয়েছেন।

আরও পড়ুন : সিগারেট বা মশার কয়েল থেকে আগুন

সোমবার (১০ এপ্রিল) সকালে শহরটির ওল্ড ন্যাশনাল ব্যাংকে ঐ গোলাগুলির ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, বন্দুকধারী ঐ ব্যাংকের সাবেক কর্মী বলে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন : বিশ্বে আরও ১৪৮ মৃত্যু

লুইভেল পুলিশে বলছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ কর্মকর্তারা প্রথম ইস্ট মেইন এর ৩০০ ব্লকে গোলাগুলির খবর পান। এর ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন তারা।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাল্টা গুলি চালায়। বন্দুকধারীর সাথে গুলি বিনিময়ের পর পুলিশ গুলিবিদ্ধ বন্দুকধারীকে ‍মৃত অবস্থায় দেখতে পায়। তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন, নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

ডেপুটি পুলিশ চিফ পল হামফ্রে জানান, গোলাগুলিতে ২ পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে ১ জনের অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা গুরুতর।

গোলাগুলির ঘটনা প্রকাশের পর এফবিআইর পক্ষ থেকে বলা হয়, তাদের এজেন্টরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, গোলাগুলিতে আমি আমার এক বন্ধুকে হারিয়েছি। অন্য এক বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, বেসিয়ার প্রচার শিবিরের কার্যক্রম ঐ ভবন থেকেই হয়। তিনি নিজেও ওল্ড ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা