শাইখা মাহরা
আন্তর্জাতিক

গাটছড়া বাঁধলেন দুবাইয়ের রাজকুমারী

সান নিউজ ডেস্ক: গাটছড়া বাঁধলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। আরবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ভারতে গাছচাপায় নিহত ৭

একই বংশের শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে তার বিয়ে হয়েছে। ইনস্টাগ্রামে তারা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে।

শাইখা মাহরার বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক।

এর আগে গত মাসে তাদের বিয়ের বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হয়। নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে বরের বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম একটি কবিতা লিখেছেন, যা ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান এখনো হয়নি। তবে কবে হবে তাও স্পষ্ট করে জানানো হয়নি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, শাইখা মাহরা জন্মগ্রহণ করেন ২৬ শে ফেব্রুয়ারি ১৯৯৪ সালে। তিনি দুবাইয়ে জন্ম নিলেও খুব ছোটবেলা থেকে ইংল্যান্ডে লেখাপড়া করতেন। যে কারনে তার লাইফস্টাইলেও ছিলো ভিন্নতা। বর্তমানে শেখা মেহেরা তার বিলাসবহুল লাইফের জন্য বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে।

ইংল্যান্ড থেকে ফিরে এসে দুবাইয়ের বিখ্যাত জায়েদ ইউনিভার্সিটিতে বিজনেসে গ্র্যাজুয়েশন করেন। বর্তমান সময়ে শেখা মেহেরা তার বাবার সাথে কাজ করছেন দুবাইয়ের উন্নয়নের জন্য।

তার শখ হচ্ছে হর্স রাইডিং এবং তার মোট ১১ টি ঘোড়া রয়েছে। এর মধ্যে সবথেকে দামি ঘোড়াটি তিনি নিলামে ক্রয় করেছিলেন। যার দাম ৩.৬ মিলিয়ন ডলার।যার পিছনে তিনি প্রতি বছর চার মিলিয়ন ডলার খরচ করেন। এছাড়াও তার রয়েছে দুটি রয়েল বেঙ্গল টাইগারও। যার পেছনে তার অন্তত এক কোটি টাকা খরচ হয়।

আরও পড়ুন: আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

শাইখা মাহরা বর্তমান সম্পদের পরিমাণ ১.২ বিলিয়ন ইউ এস ডলার। বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। যা তিনি তার বাবার উত্তরাধিকারসূত্রে পেয়েছেন।

অন্যদিকে শেখ মানা একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। দুবাইয়ে আবাসন ব্যবসা ও প্রযুক্তি খাতে কয়েকটি সফল ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা