ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতকে টর্পেডো দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে অত্যাধুনিক ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী মার্ক ৫৪ অ্যান্টি সাবমেরিন টর্পেডো দিচ্ছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : অগ্নিসন্ত্রাসের প্রতি বিএনপির দুর্বলতা

যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ৩০ কোটি ডলারের অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৭ হাজার ৬০০ কোটি রুপির যে অস্ত্র ক্রয় চুক্তি হয়েছে, তার আওতায়তেই এসব অস্ত্র পাচ্ছে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার ভারত। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাথে এ চুক্তি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মূলত নৌবাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করতেই এই চুক্তি করা হয়েছিল। ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স ও মার্ক ৫৪ অ্যান্টি সাবমেরিন টর্পেডো ছাড়াও কয়েকটি এমএইচ ৬০ রোমিও হেলিকপ্টারও কিনছে ভারত।

আরও পড়ুন : ব্যবসায়ীদের সহায়তায় ব্যাংক অ্যাকাউন্ট

যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্সকে। এটি সংক্ষেপে হেলফায়ার নামে পরিচিত। আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী আল-কায়দার সাবেক প্রধান আইমান আল জাওয়াহিরি ও ইরানের সেনা কর্মকর্তা কাশেম সোলায়মানিকে হত্যা করতে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছিল এই ‘গোপন অস্ত্র’।

গত বছরের আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন সেনাবাহিনীর প্রিডেটর ড্রোন থেকে ছোড়া হেলফায়ার ছিন্নভিন্ন করে দিয়েছিল জাওয়াহিরিকে। ‘নিনজা বোমা’ নামে পরিচিতি পাওয়া এ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হল লক্ষ্যবস্তুকে টুকরো টুকরো করে ফেলবে।

আরও পড়ুন : ভালো আইনজীবীর সংখ্যা হাতে গোনা

কিন্তু জোরালো কোনও বিস্ফোরণ হবে না, ক্ষতি হবে না ‘মূল লক্ষ্যের’ আশপাশের বাড়িঘর এবং মানুষজনের।

জাওয়াহিরি, সোলায়মানি ছাড়াও পশ্চিম এশিয়ায় আল-কায়দার অন্যতম শীর্ষনেতা আবু আল-খায়ের আল-মাসরিকে হত্যা করতেও ধারালো ব্লেডযুক্ত এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল পেন্টাগন। যুক্তরাষ্ট্রভিত্তিক অন্যতম শীর্ষ স্থানীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লকহেড মার্টিনের তৈরি মার্ক ৫৪ অ্যান্টি সাবমেরিন টর্নেডোও বেশ জনপ্রিয় যুদ্ধাস্ত্র।

আরও পড়ুন : পাকিস্তানকে সৌদির ২৪ কোটি ডলার ঋণ

এই টর্পেডো আমেরিকার সংস্থা লকহিড মার্টিনের তৈরি রোমিয়ো হেলিকপ্টার সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিন চিহ্নিত এবং ধ্বংস করায় পারদর্শী। এছাড়া সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু ডুবোজাহাজ চিহ্নিত এবং ধ্বংস করায় পারদর্শী।

লকহেড মার্টিন প্রতিষ্ঠানটির নির্মিত এমএইচ ৬০ রোমিও হেলিকপ্টার মূলত নৌবাহিনীর জন্যই তৈরি করা হয়েছে। শত্রু যুদ্ধজাহাজ ধ্বংস করা ও সমুদ্রের বুকে নজরদারি, তল্লাশি এবং উদ্ধারকার্য চালাতেও অত্যন্ত দক্ষ এমএইচ ৬০ রোমিও।

আরও পড়ুন : আবারও বাড়ল চিনি-ব্রয়লার মুরগির দাম

এছাড়া ভূমি বা বিমানবাহী যুদ্ধজাহাজের পাশাপাশি, অপেক্ষাকৃত ছোট ক্রুজার এবং ডেস্ট্রয়ার জাতীয় রণতরী থেকেও ওঠানামা করতে পারে রোমিও।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা