ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানকে সৌদির ২৪ কোটি ডলার ঋণ

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানকে শর্তসাপেক্ষে ২৪ কোটি ডলার ঋণ দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের সরকারি উন্নয়ন তহবিল সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) পক্ষ থেকে এই ঋণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪৬

শুক্রবার (৭ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসএফডির শীর্ষ নির্বাহী সুলতান আবদুল রহমান আল-মারশাদ এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. কাজিম নিয়াজের মধ্যে এই ঋণের চুক্তি স্বাক্ষরিত হয়।

যেসকল শর্ত দিয়েছে তা হলো— ঋণের অর্থ কেবল বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও অবকাঠামোগত উন্নয়ন এবং মোহমান্দ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প খাতে ব্যয় করা যাবে।

আরও পড়ুন : বাজারে আসছে ক্যান্সারের ভ্যাকসিন

কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, ‘পাকিস্তানের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এই ঋণের অর্থ ব্যয় করা হবে।’

‘আর এই উন্নয়নের কেন্দ্রে থাকবে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। এই প্রদেশের ৮০ শতাংশ মানুষ এখনও গ্রামাঞ্চলে বাস করে। কাজ শেষ হলে এই প্রকল্পটি থেকে প্রতি বছর ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা খাইবার পাখতুনখোয়া প্রদেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। এছাড়া ড্যামে যে ১৬ লাখ কিউব মিটার পানি সংরক্ষণ করা হবে। তা ব্যয় হবে প্রদেশের কৃষির উন্নয়ন ও মানুষের দৈনন্দিন ব্যবহারের কাজে।’

আরও পড়ুন : সীমান্তে শান্তি ছাড়া সম্পর্কের উন্নতি হবে না

প্রসঙ্গত, দুর্নীতি, অপব্যয় এবং অব্যবস্থাপনার কারণে বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ডলারের মজুত তলানিতে নেমে যাওয়ায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা