সংগৃহীত
আন্তর্জাতিক

পার্লামেন্টে কালো কাপড়ে সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ বাতিলের প্রতিবাদে সোনিয়া গান্ধীসহ ভারতের বিরোধী দলের এমপিরা দেশটির পার্লামেন্টে কালো পোশাক পড়ে গিয়েছেন।

আরও পড়ুন : আমি ‘গান্ধী’, ক্ষমা চাইবো না

সোমবার (২৭ মার্চ) সংসদে ২০২৩ সালের বাজেট অধিবেশনে প্রতিবাদ স্বরূপ তারা এই কাজ করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

প্রসঙ্গত, মোদীর পদবি ব্যবহার নিয়ে মানহানির মামলায় রাহুলকে ২ বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাট জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার (২৪ মার্চ) রাহুলের সংসদ সদস্যপদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

আরও পড়ুন : বাইডেনের স্বাধীনতার দিবসের শুভেচ্ছা

তবে লোকসভার সদস্য পদ হারানোর পর প্রথম সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানান, মোদি-আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাতেই তাকে নিশানা করা হয়েছে।

তিনি আরো বলেন, আমার সংসদ সদস্যপদ বাতিলের মূল কারণ হলো, বিজেপি ও নরেন্দ্র মোদী আমার পরবর্তী ভাষণ নিয়ে শঙ্কিত। আমি মোদীর চোখে ভয় দেখেছি। আর এ কারণেই তারা আমাকে সংসদে কথা বলতে দিতে চায় না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা