আন্তর্জাতিক

বাইডেনের স্বাধীনতার দিবসের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে স্বাধীনতার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: জান্তাবিরোধী প্রতিরোধ চূর্ণ করার অঙ্গীকার

সোমবার (২৭ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় বাইডেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করেছেন।

২১ মার্চ সরকারপ্রধানকে পাঠানো শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও স্বাধীনতার মূল্য গভীরভাবে অনুধাবন করেন। কারণ, ১৯৭১ সালে তারা তাদের নিজেদের ভাগ্য বেছে নিতে এবং নিজস্ব ভাষায় কথা বলার জন্য সাহসের সঙ্গে লড়াই করেছিল।

বাইডেন বলেন, বাংলাদেশ যখন তার পরবর্তী নির্বাচনের কাছাকাছি সময়ে আসছে, তখন আমি মনে করিয়ে দিতে চাই যে; আমাদের উভয় দেশের জনগণ গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি গভীর মূল্যবোধ রাখে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষায় বাংলাদেশের প্রদর্শিত অঙ্গীকারকে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র। এছাড়া গ্লোবাল অ্যাকশন প্ল্যান মন্ত্রী পর্যায়ের যৌথ আয়োজনের জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন বাইডেন। তিনি বলেন, বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্বাগত জানিয়েছে। আপনাদের সহানুভূতি এবং উদারতার বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। আমরা রোহিঙ্গা শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার এবং অপরাধীদের জবাবদিহিতার জন্য অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন: ড্রোন ভূপাতিত করার দাবি

৫০ বছরের বেশি সময়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের ৫০ বছরের বেশি কূটনৈতিক সম্পর্কে দুই দেশ একসঙ্গে অনেক কিছু অর্জন করেছে। এর মধ্যে- অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ু সমস্যা মোকাবেলা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক প্রতিক্রিয়ায় অংশীদারিত্ব এবং প্রতিশ্রুতিবদ্ধতা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা